ইঞ্জিনিয়ারিং পদে সানি লিওনের সর্বোচ্চ নাম্বার!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৩ পিএম

বিহারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (পিএইচইডি) নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে আলোচিত হয়েছেন সানি লিওন।

এটি ছাড়াও আরেকটি কারণে ভারতীয় সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি। কারণ বলিউডের অভিনেত্রী সানি লিওনের নামই এ মেধাবী শিক্ষার্থীর নাম।

হিন্দুস্তান টাইমস জানায়, এক সানি বলিউড কাঁপালেও এই সানি বিহার কাঁপিয়ে দিয়েছেন মেধায়। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পরীক্ষায় তিনি ৯৮.৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন।

পিএইচইডি বিহার ২১৪টি শূন্য পদের জন্য নিয়োগ আবেদনের বিজ্ঞপ্তি দেয়। জানুয়ারির ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত