মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংসদ মাহী বি. চৌধুরীর পক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়েই শহীদ মিনারের বেদিতে উঠেছেন বিকল্পধারার নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক পুলিশকেও বুট পায়ে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রদ্ধা জানাতে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহীর পক্ষে দলীয় নেতাকর্মীরা আসেন। এ সময় তারা জুতা পায়েই শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত অনেককেই জুতা খুলতে বললেও বিষয়টি আমলে নেননি তারা। এ ব্যাপারে মাহী বি. চৌধুরীর মোবাইল নাম্বারে একাধিবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি।
×
