সংবাদপত্র হকার্স নেতা সফি মজুমদারের ইন্তেকাল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১১ এএম

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবীণ সদস্য মোহাম্মদ সফি মজুমদার গত ২০ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়ীয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সংবাদপত্র হকার্স পেশায় তিনি ৪৫ বছর নিয়োজিত ছিলেন। তিনি ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। সফি মজুমদারের মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন সভাপতি নূর রহমান ও সাধারণ সম্পাদক হেফাজতের রহমান ভূঁইয়াসহ অন্য নেতারা শোকপ্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত