রাস্তা থেকে নির্যাতিত শিশু উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৬ এএম

রাজধানীর টিটিপাড়ার রাস্তা থেকে হেনা (৯) নামে নির্যাতনের শিকার এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার এসআই মনতাজ আলী। তিনি জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সে শাহজাহানপুর এলাকার কোনো একটি বাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন। তবে নির্দিষ্ট করে বলতে পারছে না। সুস্থ হওয়ার পর তদন্ত করে অপরাধী শনাক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত