পুরোনো ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৪ পিএম

অধস্তন আদালতগুলোতে বিচারাধীন বিগত ১০ বছর আগের বিভিন্ন ফৌজদারি মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

২০০৭ সালের একটি ডাকাতি মামলায় আজ  হাইকোর্টের এই বেঞ্চে এক আসামির জামিন শুনানির সময় আদালত দেখতে পান যে দীর্ঘ দিনেও এ মামলায় সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। একপর্যায়ে, এই পরিস্থিতি দেখে আদালত দীর্ঘ দিন ঝুলে থাকা মামলা নিষ্পত্তির এ আদেশ দেন।

পাশাপাশি ১০ বছরে কত সংখ্যক ফৌজদারি মামলা অধস্তন আদালতে বিচারাধীন রয়েছে সে সম্পর্কিত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টের এই বেঞ্চে জমা দিতে বলা হয়েছে।

আদালত নরসিংদী থানার ওই ডাকাতি মামলার আসামি শরীফুলকে জামিন দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত