গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩০ পিএম

মঙ্গলবার দুপুরে আখাউড়ায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে দেড় বছর বয়সী নাইম নামের এক শিশু মারা গেছে। নাইম উপজেলার আজমপুর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতোই বাড়ির উঠানে খেলা করছিল নাইম। খেলার সময় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় সে। লোকজন নাইমকে গর্ত থেকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

এ বিষয়ে আখাউড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনেওয়াজ হাসান বলেন, হাসপাতালের আনার আগেই শিশু মারা গেছে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হান্নান ভূঁইয়া স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত