বড়পুকুরিয়ায় কোম্পানি আইনে ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্তদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের ঘরবাড়ি, রাস্তা মেরামত, ক্ষতিগ্রস্তদের চাকরি ও কয়লা দুর্নীতি ডিও বাণিজ্যের সঙ্গে জড়িত কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটি।

ক্ষতিগ্রস্ত এলাকার পাতরাপাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক সভায় এসব দাবি জানানো হয়।

পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ২০ গ্রাম সমন্বয় কমিটির নেতা মশিউর রহমান বুলবুল, মতিয়ার রহমান, ফরহাদ হোসেন, বেনজির আহম্মেদসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি গ্রামের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কয়লা চুরির সঙ্গে জড়িতদের রক্ষা করার চেষ্টা চলছে। আমরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সঙ্গে নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তারও দাবি জানাই।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের কোম্পানি আইনে চারগুণ ক্ষতিপূরণ দিতে হবে। তিনি কয়লা নিয়ে দুর্নীতি বন্ধেরও জোর দাবি জানান।

এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত