ঢাকা-কিশোরগঞ্জ বাস চলাচল বন্ধ বিপাকে যাত্রীরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-কিশোরগঞ্জ রুটে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখে কিশোরগঞ্জ পরিবহন শ্রমিকরা। তারা জানান, তাদের দাবি না মানলে এক সপ্তাহ পর লাগাতার কর্মবিরতিতে যাবেন। ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল ইসলাম জানান, বারবার বেতন বাড়ানোর দাবি জানিয়ে এলেও মালিকরা শ্রমিকদের বেতন বাড়াচ্ছেন না। সামান্য অভিযোগে শ্রমিকদের জরিমানা করছেন। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে এক সপ্তাহ পর লাগাতার কর্মবিরতি ডাকা হবে।

গাজীপুরে যাওয়ার জন্য গাইটাল বাসস্ট্যান্ডে আসেন মহসিন। তিনি বলেন, ‘মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে ফল ভোগ করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তারা এটি ঠিক করছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত