নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পিএম

স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৩তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার জন্মস্থান নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, র‌্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার প্রদান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গতকাল বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার চ-িবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ’র পরিবারের সদস্যরা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। 

শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশের একটি চৌকন বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে।

পরে নূর মোহাম্মদ নগর হতে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও যাদুঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত