হাজী দানেশে স্থগিত নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ এএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মকর্তা ও প্রভাষক পদে স্থগিত নিয়োগের পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক পদের লিখিত পরীক্ষা ৫ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৮ মার্চ পর্যন্ত। এছাড়া স্ব স্ব বিভাগের মৌখিক পরীক্ষা একই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের নিজ কক্ষে অনুষ্ঠিত হবে।

সেকশন অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ২২ মার্চ ২০১৯ থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষা ২৯ মার্চ ২০১৯ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এ ছাড়া নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত