সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল বুধবার বিকালে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের (বিএনপির) সিদ্ধান্তের প্রতি আস্থা ও সম্মান দেখিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। লিখিত বক্তব্যে শাহ জামাল নুরুল হুদা বলেন, ‘আমার দল বিএনপি যেখানে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
×
