পুকুরে শেকল বাঁধা লাশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:২২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পা ও কোমরে লোহার শেকল বাঁধা ছিল। গতকাল সোমবার সকালে পাগলায় নৌবাহিনীর পর্যটনকেন্দ্র মেরি অ্যান্ডারসনের সামনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। ফতুল্লা থানার ওসি এস এম মঞ্জুর কাদের দেশ রূপান্তরকে জানান, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহের পরনে ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট। উদ্ধার করা লাশের পরিচয় বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি মঞ্জুর কাদের বলেন, ‘সুরতহাল প্রতিবেদন দেখে মনে হচ্ছে যুবকটি মানসিক বিকারগ্রস্ত ছিল এবং তাকে বাড়িতে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। হয়তো কোনোভাবে শিকল ছিঁড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে নদীপথে কোথাও দুর্ঘটনার শিকার হয়ে সে মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত