শেখ হাসিনা মেডিকেল কলেজে ক্লাস বর্জন অব্যাহত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:৩৫ পিএম

সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাসান মনি ও রাকিবুল হাসান নামে পঞ্চম বর্ষের দুই শিক্ষার্থীকে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনের রাস্তায় মারধর করে বিপুল ও সুমন নামে দুই সন্ত্রাসী। এ ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত