কুমিল্লা হাইওয়ে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:৪০ পিএম

নো হেলমেট, নো পেট্রল এমন পদ্ধতির কথা সবাই শুনেছে। কিন্তু এবার নতুন নিয়ম। নো হেলমেট, নো টোল। দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেটের ব্যবহারের জন্য প্রতিটি পেট্রল পাম্পে নিয়ম করা হয়েছিল। এবার হেলমেট না পরলে টোল নেওয়া হবে না অর্থাৎ হেলমেট না থাকলে টোলপ্লাজা অতিক্রম করতে দেওয়া হবে না। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন নো হেলমেট, নো পেট্রলের এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় বাস ছাড়া সকল যানবাহনে সচতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ এবং ‘নো হেলমেট, নো পেট্রল’ লেখাসহ ফেস্টুন টাঙিয়ে দেয় হাইওয়ে পুলিশ।

কুমিল্লা জেলা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেলের পাম্পগুলোকে যেমন জ্বালানি না দেওয়ার নির্দেশ রয়েছে, তেমনি এবার ‘নো হেলমেট, নো টোল’ হাইওয়ে পুলিশের এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। ফলে হেলমেট নেই এমন বাইক চালকরা দাউদকান্দি টোলপ্লাজা অতিক্রম করতে পারবে না। এ কর্মসূচির উদ্বোধন করেন হাইওয়ে জেলা পুলিশ সুপার (কুমিল্লা রিজিওন) নজরুল ইসলাম। পুলিশ সুপার নজরুল বলেন, একটা জীবনের মূল্য অনেক, হেলমেট যারা পরবেন না তাদের টোলপ্লাজা অতিক্রম করতে না দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত