হেয়ার স্টাইল ঠিক রাখতে নরসুন্দরদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বৈঠক

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৭:১৯ পিএম

ছাত্রদের হেয়ার স্টাইল ঠিক রাখতে নরসুন্দর এবং সেলুন মালিকদের সঙ্গে বৈঠক করেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় অনুষ্ঠিত বৈঠকে ৩ শতাধিক নরসুন্দর ও সেলুন মালিক অংশ নেয়।

মঙ্গলবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ছাত্র, তরুণ ও বখাটেদের স্টাইল হেয়ার কাটিং নিষিদ্ধ ঘোষণা করে বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের কোনো স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রকে এবং তরুণদের যাতে দৃষ্টিকটু ও বখাটে দেখা না যায় এমন ধরনের স্টাইলে চুল কাটিং করতে হবে, এবং তারা যেন বখাটে স্টাইলে চুল কাটতে না পারে সে ব্যাপারে সর্বসম্মতিক্রমে পরিষদ থেকে নিয়মিত দেখভাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর মধ্য দিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নে অবস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্মিলিত সংগঠন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দাবি পূরণ হলো। জনকল্যাণে চেয়ারম্যানের এ ধরনের ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। 

প্রসঙ্গত, বিভিন্ন সেলিব্রেটিদের অনুসরণে উঠতি তরুণেরা হেয়ার কাটিং করে আসছে। যা তারা স্টাইল হিসেবে অনুসরণ করলেও বখাটেরা তা বেশি অনুসরণ করছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত