মেননের বিচারের দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:৫৪ পিএম

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেননকে কাদিয়ানিদের দোসর আখ্যা দিয়ে তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত আন্দোলন।

বুধবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দলের নেতারা সংসদে দেওয়া মেননের এ সংক্রান্ত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত