যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:১৬ এএম

সরকারি সংস্থায় হুয়াওয়ে পণ্য নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে চীনা টেলিকম প্রতিষ্ঠানটি। ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হুয়াওয়ের যাবতীয় পণ্য পরিহার করছে বলে বিবিসি জানায় ।

হুয়াওয়ে এক বিবৃতিতে জানায়, গুপ্তচরবৃত্তির জন্য তাদের পণ্য ব্যবহার হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখনো পর্যন্ত কোনো ধরণের তথ্য প্রমাণ দেখাতে পারেনি।

মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের একটি আদালতে এ মামলা করে হুয়াওয়ে। এতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটিতে চীনা সরকারের কোনো ধরনের মালিকানা নেই।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুউ পিং বলেন, “হুয়াওয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে মার্কিন কংগ্রেস বারবার ব্যর্থ হয়েছে। এখন সঠিক এবং শেষ সিদ্ধান্ত হিসেবে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।”

তিনি বলেন, “এই নিষেধাজ্ঞা শুধু বেআইনিই নয়, এটি বাজার প্রতিযোগিতায় হুয়াওয়ের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মূলত এখানে মার্কিন ভোক্তারাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।” 

মিত্রদেশগুলোকেও চীনা টেলিকম কোম্পানি পরিহার করতে যুক্তরাষ্ট্র তদবির চালাচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানায়।

যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকারও ফাইভ জি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ে প্রযুক্তি ব্যবহারে স্থানীয় টেলিকম কোম্পানির প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত