শিক্ষা সপ্তাহে স্কুল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০২:৫৫ এএম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ১২ মার্চ প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে ১৩ মে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। গত বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে।

প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের মাঝে চারটি গ্রুপ হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে এবং ¯œাতক ও ¯œাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ গ্রুপের অধীনে অংশ নেবে।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে শীর্ষ একজনকে উপজেলা বা থানা পর্যায়ের প্রতিযোগিতায় পাঠাতে হবে। এভাবে উপজেলা থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা, জেলা থেকে অঞ্চল বা বিভাগ এবং সর্বশেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে থানা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। ২৪ ও ২৫ মার্চ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১২ ও ১৩ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত