বিশ্বে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য সমাদৃত হয়েছেন: খাদ্যমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৫:৫৭ পিএম

নারীর ক্ষমতায়ন ও সম-মর্যাদার জন্য সরকার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাদৃত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি শুক্রবার দুপুরে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে আয়োজিত নারী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি বাড়িতে যখন সংসারের কর্তা মেয়ে, ছেলের বউ এবং নিজের স্ত্রীকে সামাজিক ভাবে মূল্যায়ন শুরু করবেন, তখনই নারীদের সামাজিক ভাবে মূল্যায়ন হবে।

সচেতনতা নিজেদের মধ্যে বৃদ্ধি করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি না করলে পদে পদে সামাজিক ভাবে নিগৃহীত হতে হবে। নারীরা নিগৃহীত হবে না, আজকে আন্তর্জাতিক নারী দিবস থেকে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মেলার অর্ধশত স্টল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত