কলকাতার নামি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার রবীন্দ্রসংগীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হলেন।
ভারতের জাতীয় পুরস্কারজয়ী এ তারকা সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে বহুল পরিচিত রবীন্দ্রসংগীত ‘বড় আশা করে’ বেসুরে গাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন।
ওই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। আর ভিডিওটির নিচে মন্তব্যের বন্যা বয়ে যায়।
শুধু সাধারণ মানুষ নন, ইন্দ্রাণী হালদারের গান শুনে বিরক্তি প্রকাশ করেছেন বিদিপ্তা চক্রবর্তী, চৈতালী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, শ্রীলেখা মিত্রসহ শোবিজের অনেকেই। তবে এ বিষয়ে ‘দহন’ অভিনেত্রী এখনো মুখ খোলেননি।
এদিকে বেশ কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে লোকগীতি ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে একইভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছিলেন ‘রানি রাসমণি’ ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ওই সময় কিশোরী নায়িকার পক্ষে দাঁড়ান অনেকেই।
