যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তি কেলেঙ্কারি ফাঁস

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১১:০০ পিএম

যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও শিক্ষাব্যবস্থায় ব্যাপক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশটির কলেজ পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতিসংক্রান্ত এক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। আর এই কেলেঙ্কারিতে জড়িত যুক্তরাষ্ট্রের বিখ্যাত তারকারা, অর্থনীতিক নেতারা এবং সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি। ভর্তি পরীক্ষায় নিজেদের সন্তানদের অবৈধ সুবিধা পাইয়ে দিতে ঘুষ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে হাফিংটন পোস্ট। ফেডারেল কৌঁসুলিরা আইন ভাঙার দায়ে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযুক্ত করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের ধনী পরিবারগুলো তাদের সন্তানদের কলেজে ভর্তির ব্যাপারে বহুমাত্রিক দুর্নীতির সঙ্গে অনেক আগে থেকেই জড়িত। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি করতে তার বাবা আড়াই মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন। ধনীদের সন্তানদের কলেজে ভর্তি করে দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই বেশ কিছু শিল্প গড়ে উঠেছে দেশটিতে। আইভি লিগ স্কুল এবং অন্য স্বনামধন্য কলেজগুলোতে ভর্তি করে দেওয়ার ব্যাপারে ওই প্রতিষ্ঠানগুলো সাহায্য করে।

কলেজগুলোতে ধনীদের সন্তানদের অবৈধভাবে ভর্তি করানোর কারণে নি¤œ আয়ের এবং শ্রমজীবী পরিবারের সন্তানেরা মেধা থাকা সত্ত্বেও ভালো কলেজে পড়তে পারেন না বলে জানালেন উচ্চতর শিক্ষাবিষয়ক গবেষক ম্যাকমিলান কোটম। নিউ ইয়র্কের কলেজ ভর্তিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইভি কোচ ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত সবচেয়ে ভালো প্যাকেজটির মূল্য দেড় মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান টেইলর জানান, তাদের প্রতিষ্ঠান থেকে সেরা ২০টি স্কুলে ভর্তির ব্যাপারে সহায়তা করা হয়।

এমন পরামর্শক প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করার বদলে কলেজের প্রক্টরদের ঘুষ দেয়। ওই ঘুষের বিনিময়ে প্রক্টররা নির্ধারিত শিক্ষার্থীর পরীক্ষার খাতার ভুল উত্তরগুলোকেও শুধরে দেয়। শুধু তা-ই নয়, ধনীর সন্তানেরা কোনো খেলার সঙ্গে সম্পৃক্ত না থাকার পরেও কলেজের কোচদের ঘুষ দিয়ে ওই সন্তানদের নাম লেখানো হয় কলেজের খেলার দলে।

আর এসবই ঘটে যায় জনগণের চোখের আড়ালে। স্বনামধন্য স্কুলগুলো বেশি শিক্ষার্থী নিতে যেমন আগ্রহী নয়, তেমনি স্কুলগুলো চায় না অধিকসংখ্যক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করুক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত