মানিকগঞ্জে জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূলে সাংস্কৃতিক প্রচার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:৫৭ এএম

জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূলে মানিকগঞ্জে সাংস্কৃতিক প্রচারণামূলক সভা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক চত্বরের ছায়াবীথি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় এটি আয়োজন করে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের সংগঠন ব্রেভ টিম।

‘নয় ঘৃণা, নয় বিদ্বেষ সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এটি উদ্বোধন করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া।

এতে বক্তব্য দেন ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমরেড আজাহারুল ইসলাম আরজু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহসভাপতি ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ বিকশিত নারী জোটের প্রধান তাজরানা ইয়াসমীন টুলু, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ঢাকা অঞ্চলের সমন্বয়কারী মুর্শীকুল ইসলাম শিমুল, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবদুস সালাম ও ‘ব্রেভ টিম’ লিডার মিজানুর রহমান হৃদয়। পরে জেলার বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ গাড়িতে স্থানীয় শিল্পীরা জঙ্গিবাদ প্রতিরোধে রচিত বিভিন্ন সংগীত পরিবেশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত