বরিশালে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:১৬ পিএম

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের সাগরদী পিটিআই ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশনের (ডিপিএড) প্রশিক্ষণার্থী শিক্ষকরা ওই মানববন্ধন করেন।

জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জাফর, মো. শহিদুল্লাহ, মো. মনিরুজ্জামান, স্বপন কুমার দাস, হাসানাত ইব্রাহীমসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে গ্রেড বৈষম্য দূর, প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন নির্ধারণ, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করতে হবে। শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে। তারা আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তসহ শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ বিলুপ্ত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত