তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে কর্মশালা

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:১৫ এএম

তামাকের প্রভাবে ঝুঁকিতে থাকা বিশে^র পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। প্রতি বছর তামাকের কারণে ১ লাখ ৬৩ হাজার মানুষ মারা যাচ্ছে। প্রতি বছর তামাকজনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় ব্যয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। তাই দ্রুত তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধ হওয়া উচিত।

বরিশালে অনুষ্ঠিত তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নবিষয়ক কর্মশালায় এসব কথা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সার্কিট হাউস সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত