নিউ জিল্যান্ডের মসজিদে হামলার আগে সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট নিজেকে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে। শুধু তাই নয়; নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য বলেও ঘোষণা দেয় সে!
শুক্রবার জুমার নামাজের আগে সন্ত্রাসীরা অনলাইনে একটি ঘোষণাপত্র ছাড়ে। সেখান থেকে এই তথ্য জানা গেছে।
এদিন ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলা হয়। এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৮ বছর বয়সী ব্রেনটনের বাড়ি অস্ট্রেলিয়ায়। মসজিদে ঢুকে গুলি করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার সরাসরি সম্প্রচারও করে এই শ্বেতাঙ্গ যুবক। ভিডিও গেমস খেলার মতো মুসল্লিদের গুলি করে সে।
ঘোষণাপত্রে ব্রেনটন বলে, ২৭ বছর পর ম্যান্ডেলার মতো আমি জেল থেকে ছাড়া পাব।
সুইডিশ ন্যাশনাল ডিফেন্স কলেজের মাগনুস র্যান্সস্ট্রোপ ওই ঘোষণাপত্র বিশ্লেষণ করেছেন। তিনি মনে করেন, এই হামলার সঙ্গে নরওয়ের হামলার মিল রয়েছে। ২০১১ সালের ওই হামলায় আটজন নিহত হন।
