ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছেন। ১৫ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ বিএনপিপন্থি প্রার্থীরা ১০টি এবং সভাপতিসহ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পাঁচটি পদে জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়।
সভাপতি পদে আওয়ামী লাীগ সমর্থিত প্রার্থী বাবু মোল্লা ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এ কে এম হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিতদের মধ্যে নির্বাচিত অন্যরা হলেন নুরুল ইসলাম (সহসভাপতি), জাহিদুল হাসান (সহসাধারণ সম্পাদক), মুরাদ আহসান (অডিট), খসরুল আলম (তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ), এয়ার আলী (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার), আলমগীর কবির ভূঁইয়া (ক্রীড়া, সংস্কৃতিক ও আপ্যায়ন)। নির্বাহী সদস্য পদে গোলাম মোস্তফা, মিরাজউদ্দিন শরীফ ও আবু জাফর। আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে নির্বাচিত অন্যরা হলেন দুলাল চন্দ্র সরকার (সহসভাপতি), চিরঞ্জীব রায় (অর্থ)। নির্বাহী সদস্য সাহেদুল আলম, বদিউজ্জামান বাবুল।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়।
