আলিয়ার জন্মদিনের পার্টিতে মুখ লুকোলেন কেন রণবীর কাপুর

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:০৩ এএম

আলিয়ার ২৬তম জন্মদিন ছিল শুক্রবার। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন বলিউড ডিভা আলিয়া ভাট। তার সেই পার্টিতে ছিলেন বয়ফ্রেন্ড রণবীর কাপুর, প্রিয় বন্ধু মাসাবা গুপ্ত, আকাঙ্খা এবং আনুশকা রঞ্জন, পরিচালক করণ জোহর, দিদি পূজা ভাট এবং বাবা-মা মহেশ ভাট ও সোনি রাজদান।

আনুশকা রঞ্জন জন্মদিন পার্টির ভিডিওটি শেয়ার করার পরে সেটা ফ্যানক্লাবের হাত ধরে ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। আলিয়াকে সেখানে দেখা গেল একটি ফুলের প্রিন্ট করা ড্রেস পরে। মুখে ছিল অনাবিল হাসি এবং সঙ্গে দুটো জন্মদিনের কেক।

মাসাবা সব নারীদের একটি গ্রুপ ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমাদের ছোটবেলা থেকেই তুমি যেন একেবারে ম্যাজিক। আজও সেই ম্যাজিক চলছে। হ্যাপি বার্থডে আলু।”

আলিয়া ভাটের মুম্বাইয়ের বাড়ির বাইরে মাঝ রাতে এক এক করে যেই সেলিব্রিটি জমায়েত শুরু হয় পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। রণবীর কাপুর আসেন অয়ন মুখার্জির সঙ্গে। তবে রণবীর খুব একটা ছবি তুলতে আগ্রহী ছিলেন না বরং খানিকটা মুখ লুকিয়ে বেরাচ্ছিলেন।

করণ জোহর, যার হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আলিয়া, তিনি অবশ্য বেশ খোশমেজাজেই পোজ দিলেন।

সামনেই মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত ‘কলঙ্ক' সিনেমা। সেখানে আলিয়া ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত এবং আদিত্য রায় কাপুর। এ বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। সেখানে আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুরকে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত