রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:২৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলা শাপলাবাগ এলাকার রেললাইন থেকে এ লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মাথার চুল ও পরনের সামান্য কাপড় ছাড়া মরদেহটি সম্পূর্ণ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরো জানান, ঢাকা থেকে আসা সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় রেলওয়ে থানায় একটি একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে লাশের অংশগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত