যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন প্যারিস জ্যাকসন

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৫:৪৯ পিএম

আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায় শনিবার অসুস্থ অবস্থায় প্যারিসকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই খবর রটে আত্মহত্যা করতে গিয়েছিলেন প্যারিস। পুলিশও প্যারিসের আত্মহত্যা চেষ্টার সত্যতা নিশ্চিত করে। কিন্তু কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন প্যারিস? এমন প্রশ্নের জবাবে আত্মহত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেন প্যারিস জ্যাকসন।

এদিকে প্যারিসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। হাসপাতাল থেকে ছেড়ে দিলেও তাকে মনোবিদদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।শুধু তাই নয়, তার পরিবার ও বন্ধুরা তার দেখভাল করছেন।

মূলত ‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি তথ্যচিত্র প্রচারের পর মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। মাইকেল জ্যাকসনের পরিবার ওই অভিযোগ নাকচ করে দিলেও বাবার নামে এমন অভিযোগ ওঠায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্যারিস। অনেকেই ধারণা করছেন মানসিক চাপ সইতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্যারিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত