হাবিব অধ্যায়ের পর নিশোর সঙ্গে তানজিন তিশার প্রেমের গুঞ্জন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৭:২৬ পিএম

মিথিলা ও সৃজিতের বিয়ের গুঞ্জনের রেশ চলতেই চলতেই শোনা যাচ্ছে আরও একটি প্রেমের গুঞ্জন। জানা যায়, ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও তানজিন তিশা চুটিয়ে প্রেম করছেন।

এর আগে তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় সংগীত তারকা হাবিবের প্রেম ছিল। তাদের বিচ্ছেদও ঘটেছে। সে গল্প সবারই জানা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন হাবিব ও তিশা। এরপর প্রেমে জড়ান একে অপরের। তবে বেশি দিন সেই প্রেম টেকেনি।

image

হাবিবের সঙ্গে ছাড়াছাড়ির পর দীর্ঘদিন তিশা সিঙ্গেল জীবন কাটিয়েছেন। এবার সেই সিঙ্গেল জীবনের অবসান ঘটিয়ে নিশোর সঙ্গে প্রেম করছেন তিশা। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে নাটক পাড়ায়।

এদিকে তিশা ও নিশোকে নিয়ে যখন এমন গুঞ্জন চারদিকে তখন তারা অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরিচালক মাবরুর রশিদ বান্নাহর বেশ কিছু নাটকের শুটিংয়ে কাজেই তারা সেখানে অবস্থান করছেন।

সিডনিতে যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন আরও চাউর হয়ে উঠে। শুটিংয়ের বাইরেও নিশো ও তিশাকে একান্তে সময় কাটাতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

image

আফরান নিশো ও তিশা সিডনিতে যান ৭ মার্চ। ৯ মার্চ থেকে তারা নাটকের শুটিং শুরু করেন। আগামী ২৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তাদের। ব্রেকআপ, ফ্রেন্ডস ভার্সেস টিচার, ফিরে আসি বারবার, দেখা হবে আবারও, মাকে দেওয়া কথাটা-এই পাঁচটি নাটকে জুটি বেঁধে কাজ করছেন তারা।

image

উল্লেখ্য, এর আগেও আফরান নিশো ও তানজিন তিশা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। তাদের অভিনীত আলোচিত নাটকগুলো হলো গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, ছেলেটা বেয়াদব আবারও, ভালোবাসা ভরা এক বিকেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত