উচ্চস্বরে গানবাজনার প্রতিবাদে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:১৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কেন্দ্র করে মধু প্রামাণিক (৪৫) নামের এক ট্যাংকলরি শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মধু ওই গ্রামের হাজী শহীদ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের বোন পারভীন বেগম জনান, মঙ্গলবার মধু প্রামাণিকের চাচাতো ভাই স্বপনের বৌভাত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে মধুর বাড়ির ছেলেরা উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিলেন। এ সময় পাশের বাড়ির মৃত হাছেন সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৫০) গান বাজানো নিষেধ করেন এবং মধুর ছেলে সাব্বিরকে (১৭) জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও  বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর সরকারের ছেলে মিঠুন সরকারসহ (২৪) তার পক্ষের ১৬/১৭ জন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মধু প্রামাণিককে গুরুতর আহত করেন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পোতাজিয়া ও পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মধুর লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মতিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত