ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমায় প্যাটিনসন-ডেবিকি

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৩:২৬ পিএম

ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমায় জুটি বাঁধছেন রবার্ট প্যাটিনসন ও এলিজাবেথ ডেবিকি। হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়, দুই তারকার সঙ্গে আছেন ‘ব্ল্যাকক্ল্যানসম্যান’-খ্যাত জন ডেভিড ওয়াশিংটন। আর নতুন সিনেমাটিকে ‘ইভেন্ট ফিল্ম’ হিসেবে উল্লেখ করা হয়।

‘টোয়ালাইট’-খ্যাত রবার্ট প্যাটিনসন বর্তমানে নতুন সিনেমা ‘হাই লাইফ’-এর মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালনা করেছেন ক্ল্যারা ডেনিস। অন্যদিকে স্টিভ ম্যাককুইন পরিচালিত ‘উইডোস’ সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন ডেবিকি।

প্যাটিনসন ও ডেবিকির নতুন সিনেমাটির নাম এখনো জানা যায়নি। এমা থমাসের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করছেন নোলান।

ছবির গল্প সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। গোপনীয়তা রক্ষা করছেন পরিচালক-প্রযোজক।

এর আগে নাম প্রকাশ না হওয়া নোলানের একটি সিনেমা ২০২০ সালে ১২ জুলাই আইম্যাক্সে মুক্তি পাবে বলে জানায় ওয়ার্নার ব্রস। এরপর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এ নির্মাতার সর্বশেষ সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প ভিত্তিক ‘ডানকার্ক’ বেশ প্রশংসিত ও ব্যবসাসফল। ছবিটি একাডেমি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জেতে। আর পরিচালক হিসেবে প্রথমবার মনোনয়ন পান ক্রিস্টোফার নোলান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত