ইভিএম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণে কারচুপির কোন সুযোগ থাকবে না। কোন সহিংসতা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া, ইভিএম মেশিনে ভোট গ্রহণের ফলে বিকেল ৫টা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফলাফল দেওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ইভিএম মেশিনে এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন। এতে নির্বাচনী দায়িত্ব পালন করবেন এ রকম তিন শ জনকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৯টি ভোট কেন্দ্রে ৬১০টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন। আগামী ২৫ থেকে ৩০ মার্চ ৫দিন ব্যাপী ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হবে তা সর্ব সাধারণের জন্য প্রদর্শন করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
