বিএনপির ভীতু নেতাকর্মীদের দায়িত্ব ছাড়তে বললেন গয়েশ্বর

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৪:২৯ পিএম

বিএনপির ভীতু নেতাকর্মীদের দলটির দায়িত্ব ছাড়তে বলেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে তিনি এমনটা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কারণ  নেই। এখন দেশের দুঃশাসন চলছে। এটা থেকে রক্ষা পেতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তাই আমি বলবো, যারা মামলা-মোকাদ্দমায় ভয় পান, তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। যারা ভয় পাবেন না, তারা দায়িত্ব পালন করবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত