তৃণমূলের প্রতি সন্তোষ জানিয়ে অনশন ভাঙালেন ফখরুল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৫:২৫ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এগিয়ে আসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার দুপুরে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন। এ সময় অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান মির্জা ফখরুল।

খালেদার বিরুদ্ধে করা মামলাগুলোর সবই মিথ্যা দাবি করে ফখরুল বলেন, যে সব অভিযোগ তার বিরুদ্ধে মামলা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। টাকা যা ছিল তা তিনগুণ হয়ে ব্যাংকে আছে। তারপরও দেশনেত্রীকে ওই মামলায় সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইতিহাস বলে কোনো দেশে জনগণের নেতাকে মামলা, সাজা দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। খালেদা জিয়াকেও রাখা যাবে না।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ ফখরুল বলেন, আমরা প্রমাণ করব দেশের মানুষ তাদের প্রয়োজনে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করবে।

অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু,  যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত