ক্রাইস্টচার্চে নিহত ছেলের দাফনে এসে মায়ের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৫:২৭ পিএম

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ছেলের শোকে মারা গেছেন এক নারী। ছেলে কামেল দারবিশের জানাজার কয়েক ঘণ্টার মধ্যেই নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় সুয়াদ আদবানকে।

গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিষ্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন যাদের ১২ জনকে আশঙ্কাজনক।

এ ঘটনায় আল নুর মসজিদে নিহত হন জর্ডানের নাগরিক কামেল (৩৮)।  তাকে শেষবারের মতো দেখতে কামেলের স্ত্রী ও তিন শিশুর সঙ্গে জর্ডান থেকে নিউজিল্যান্ড উড়ে আসেন মা সুয়াদ (৬৫)। শুক্রবার লিনউডের মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে জানাজা শেষে কবর দেওয়া হয় কামেলকে।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, ছেলেকে হারিয়ে ভেঙে পড়েন সুয়াদ। সেদিন রাতে পেটে ব্যথা নিয়ে ঘুমাতে যান তিনি। শনিবার সকালে ঘুম থেকে জাগানোর সময় তাকে বিছানায় মৃত অবস্থায় পায় পরিবার।

তার ভাইয়ের ছেলে হানি আল-দাহের (৩৩) বলেন, “ঘুম থেকে তিনি আর জেগে ওঠেননি। আমরা ধারণা করছি, ছেলে হারানোর শোক সইতে না পেরে তিনি মারা গেছেন।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত