আজ রবিবার আনুষ্ঠানিকভাবে পাঞ্জেরি ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে বেলা ১২টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঞ্জেরি পাবলিকেশনস এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, ছোটকাকু ক্লাবের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।
অনুষ্ঠানে পাঞ্জেরি ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকবৃন্দ যথাক্রমে, উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থে সেলিনা হোসেন, প্রবন্ধে আনিসুল হক, অলংকরণ শাখায় ধ্রুব এষ ও শিশুতোষ গ্রন্থ প্রকাশে চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কাজলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
