২৬শে মার্চে যানবাহন চলাচলে নির্দেশনা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ওবায়দুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি  কূটনীতিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন। তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত  ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোর চালক, ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিকল্প সড়কগুলো হলো গাবতলী আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত