মহারাষ্ট্রের কলেজে স্কার্ট নিষিদ্ধ নিয়ে তোলপাড়

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:২২ পিএম

ভারতের মহারাষ্ট্রে একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ছোট স্কার্ট পরা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে থেমে গেছে মেডিকেলের কার্যক্রম।

এনডিটিভি জানিয়েছে, জেজে হসপিটালস গ্র্যান্ট মেডিকেল কলেজে হলির একটি ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রতিবাদে সোমবার গোড়ালি পর্যন্ত পোশাক পরে, মুখ ঢেকে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, ‘এই নিয়ম জারি করতে চাইছেন ডিন ড. অজয় চন্দনওয়ালে এবং তত্ত্বাবধায়ক শিল্পা পাতিল। তারা মেয়েদের শর্ট স্কার্ট পরতে দিতে চান না। শুধু তাই নয়, ইভেন্টের সময় মেয়েদের থেকে ছেলেদের দূরে থাকতেও নির্দেশ দিচ্ছেন।’

‘কলেজ প্রশাসনের এই নিয়ম আমরা মানি না। আমাদের অধিকার ভঙ্গ করে অদ্ভুত কোনো নিয়ম কেউ আমাদের ওপর চাপাতে পারেন না। বিপদগামী কয়েক জন শিক্ষার্থীর জন্য আমরা কেন শাস্তি পাব।’

আন্দোলনের মুখে ডা. অজয় চন্দনওয়ালে সাংবাদিকদের বলেন, ‘মেয়েদের থেকে আমরা উপযুক্ত পোশাক আশা করি। শিক্ষার্থীদের উদ্দেশে এটাই আমার বার্তা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত