মেষ: ব্যবসায়, বিশেষ করে ভূ-সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় সাফল্য আসবে। তীর্থ বা ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ দেখা যায়। আয় স্বাভাবিক থাকবে।
বৃষ: কর্ম ব্যস্ততা বাড়লেও আয় সুবিধাজনক হবে না। সম্পত্তি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে। স্ত্রীর আয় বাড়বে।
মিথুন: ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। নতুন বিনিয়োগের সম্ভাবনা আছে। রোগভয় থাকবে।
কর্কট: প্রতিপক্ষ ভূ-সম্পত্তি গ্রাস করার সম্ভাবনা আছে। রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসায় আগ্রহ কমে যাবে।
সিংহ: ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রতিপক্ষের জন্য ব্যয় বাড়বে। শরীরে রোগের আক্রমণ হতে পারে।
কন্যা: হঠাৎ বন্ধুরা শত্রুতা করতে শুরু করবে। কর্মস্থলে ব্যস্ততা কম থাকবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।
তুলা: মায়ের রোগের জন্য অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা লাভ করা সহজ হবে। বাসায় ধর্মীয় আনন্দ লাভ করা যাবে।
বৃশ্চিক: শরীরে রোগের ভয় থাকলেও পৈতৃক সম্পত্তিপ্রাপ্তির যোগ আছে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। প্রতিপক্ষ আপোসে আসবে।
ধনু: স্বল্প ভ্রমণে অর্থলাভ হবে। ধর্মে আগ্রহ বাড়বে। ব্যবসায় পুঁজি লগ্নি হবে।
মকর: শরীরে ব্যথা বাড়বে। আত্মীয়ের জন্য পরিবারে অশান্তি বাড়বে। বেশি ব্যয়ের ফলে দুশ্চিন্তায় পড়তে হবে।
কুম্ভ: সম্পত্তি ক্রয়ে অর্থ ব্যয় হবে। আশা পূরণ হবে। আয় বাড়বে।
মীন: জমির দালালিতে ভালো লাভ হবে। নিজ ক্ষমতায় ভূ-সম্পদের মালিক হবেন। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি হবে।
