বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:০৬ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। মাঠটিকে খেলার মাঠসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এবং টুঙ্গিপাড়াতে একটা স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা সরেজমিনে এসেছি। আশা করছি অচিরেই আমরা এ মাঠটি সংরক্ষণের জন্য কাজ শুরু করব।

বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। 

এরপর মন্ত্রী টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত স্টেডিয়াম, শেখ জামাল যুব ও প্রশিক্ষণ কেন্দ্র, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মণি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। 

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত