অষ্টম ম্যাচে এসে প্রথম শতকের দেখা পেল চলতি আইপিএল। হাঁকিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তার ব্যাটিং তাণ্ডবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রাজস্থান রয়্যালস।
শুক্রবার রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই শুরু থেকেই ঝড় তুলেন সঞ্জু। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। পরের ৫০ করেছেন আরো দ্রুত গতিতে, মাত্র ২০ বলে। ৫৪ বলে ১০০! শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থাকে ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসটি সাজানো ১০ চার, চার ছক্কায়!
অসাধারণ ইনিংসটি খেলার পথে ওপেনার অজিঙ্কা রাহানের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন সঞ্জু। বেন স্টোকসের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি।
২৪ বছর বয়সী সঞ্জুর শতক আর রাহানের ৭০ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৮ রানের সংগ্রহ পেয়েছে রাজস্থান।
