আত্রাইয়ে সাহিত্য সম্মেলন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:১৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে ‘নির্মল সাহিত্য চর্চা করি, সুন্দর সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ‘নওগাঁ লিখিয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত  কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ফিরোজ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার ওসি মোবারক হোসেন, আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামাণিক, শিক্ষক ডা. আবদুুল হালিম, কবি অধ্যাপক ড. শিরীন আখতার, কথাসাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখায় এ কে এম শহীদুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, শেখ বিপ্লব হোসেন, মারিয়া আজাদ ও পারভেজ শিহাবকে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত