রাজধানীতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাংস ও নষ্ট মিষ্টি রাখার দায়ে আলীবাবা সুইটসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চালানো অভিযানে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানান, পহেলা বৈশাখে বিক্রির জন্য নষ্ট মিষ্টি রাজধানীর বিমানবন্দর এলাকায় বিএডিসি হিমাগারে মজুদ করা হয়।
র্যাব-১, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস ও ১১০ মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
