গানের তালে কোমর দুলিয়ে নাচলেন নারী পুলিশরা (ভিডিও)

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৫:৪০ পিএম

আইনশৃঙ্খলার দিকে সারাক্ষণ নজর রাখাই তাদের দায়িত্ব। বিনোদনের সুযোগ বলতে নেই বললেই চলে তাদের। তাই দিল্লি পুলিশের আয়োজনে এক অনুষ্ঠানে গানের তালে তালে কোমর দুলিয়ে নাচে মেতে উঠলেন ইউনিফর্ম পরা নারী অফিসাররা।

এনডিটিভি জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি গত শনিবারের। এদিন দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশ ‘সুনো সহেলি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

সাংস্কৃতিক পর্বে বাজানো হয় ভারতের জনপ্রিয় ড্যান্স পারফরমার স্বপ্না চৌধুরীর বিখ্যাত গান ‘তেরি আঁখ কা ইয়ো কাজল’। গানটি বাজতেই নারী পুলিশ কর্মকর্তারা মঞ্চে উঠে নাচতে শুরু করেন।

একপর্যায়ে নাচতে উঠে যান আরও পুলিশ অফিসার। শেষে পুরো হলই পরিণত হয় ড্যান্স ফ্লোরে।

এমনকি পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনিতা মেরি জাইকারকেও চেয়ার থেকে টেনে মঞ্চে তুলে নিয়ে আসেন নারী অফিসাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত