সমুদ্রের ঢেউয়ে শিবানীকে জড়িয়ে ভাইরাল ফারহান

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৯:১৯ এএম

বলিউড অভিনেতা ফারহান আখতার এবং তার প্রেমিকা শিবানী দান্দেকার। কিছুদিন পর পরই এই জুটির ছবি ভাইরাল তালিকায় উঠে।

সম্প্রতি মেক্সিকোতে ছুটি কাটানোর ছবির সৌজন্যে এই লাভ বার্ডস ফের ভাইরাল হয়ে গেলেন।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে তাদের সেই ট্যুরের ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে শিবানীকে দেখা যাচ্ছে বিকিনি পরে প্রাণখোলা হাসি হাসতে। আর একটি ছবিতে সমুদ্রের ঢেউয়ের মাঝে শিবানীকে জড়িয়ে ধরে রয়েছেন ফারহান। বোঝাই যাচ্ছে দুজনে বেশ ভালোই এনজয় করেছেন।

শিবানী এবং ফারহান ফেব্রুয়ারি মাসে ছুটি কাটাতে মেক্সিকো গিয়েছিলেন। তারা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন।

image

বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মাঝেমধ্যেই ফারহান এবং শিবানীকে একসঙ্গে দেখা যায়। তারা পরস্পরের ছবি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেন। সদ্য শাবানা আজমির হোলি-পার্টিতেও এ জুটিকে দেখা গিয়েছিল।

প্রায় এক বছর ধরেই শিবানী এবং ফারহান ডেট করছেন। তারা সরাসরি মুখে কিছু না বললেও তাদের ছবি এবং পোস্ট জানান দেয় তাদের সম্পর্ক অনেক গভীর। ফারহান আগে অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন। তাদের রয়েছে শাক্য এবং আকিরা নামের দুই মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত