আফগানিস্তানে শত শত কোটি ডলারের মার্কিন যুদ্ধ সরঞ্জাম চুরি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১০:২১ এএম

আফগানিস্তানকে দেওয়া শত শত কোটির ডলারের মার্কিন সহায়তা বেহাত হয়ে গেছে। যার মধ্যে আছে চুরি হয়ে যাওয়া সাতশ কোটি ডলারের যুদ্ধ সরঞ্জামও। 

পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল মালুফ আরটিকে বলেন, “দায়বদ্ধতার অভাবে চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া দেশটিতে এরপরও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ দেশটিতে কোনো কারণে সরকার পতন হলে ওয়াশিংটনের জন্য সেখানে ভূ-রাজনৈতিক বিপর্যয় ডেকে নিয়ে আসবে।”

তিনি বলেন, “এই সমস্যা অনেক বছর ধরে চলে আসছে। শুধু সামরিক ব্যবস্থাপনাতেই নয়, দুর্নীতির ফলে আন্তর্জাতিক সহায়তার শত শত কোটি ডলার চুরি হয়ে গেছে।  এ সমস্যা এখন নিয়ন্ত্রণের বাইরে। অনেকভাবে চেষ্টা করা হয়েছে দুর্নীতি বন্ধ করার, কিন্তু এটি তাদের জাতিগত সমস্যা।”

মালুফ বলেন, “শুরুটা হয় অর্থ চুরি দিয়ে। এখন এটি এসে ঠেকেছে সরঞ্জাম চুরিতে। কোনো ধরনের চিহ্ন না রেখেই এসব জিনিস চুরি হয়ে যায়, এরপর কালোবাজারে এসব বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে এসব যুদ্ধ সামগ্রী কিনে নেয় সন্ত্রাসীরাই, যাদের বিরুদ্ধে মার্কিন ও আফগান বাহিনী লড়ছে।”

২০১৪ সালে দেশটির পশ্চিমাঞ্চলে পাকতিকা প্রদেশের কেয়ারনি ঘাঁটি থেকে চুরি হয়ে যায় ৭০০ কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম। আফগান বাহিনীকে এসব সরঞ্জাম ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল।

প্রাদেশিক গভর্নর রাহমান সামকানি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “সাবেক গভর্নর, কমান্ডার, মেয়র, ডিরেক্টর, এমপিরা এসব অর্থ ও সরঞ্জাম লুট করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত