৩০ সেকেন্ডের টর্নেডোয় এ সরকারের পতন হবে: মিনু

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এক মিনিটের টর্নেডো নয় ৩০ সেকেন্ডের টর্নেডোয় এ সরকারের পতন করতে হবে। তিনি যেকোনো আন্দোলন সংগ্রাম ও হাসিমুখে রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন।

রাজশাহী মহানগর ও জেলা যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত