রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৮:৩৯ এএম

রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য দাবি করেছে র‌্যাব।

শুক্রবার ভোররাত ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা চেকপোস্টে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো এক এসএমএস বার্তায় র‌্যাব জানায়, চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে র‌্যাবের সঙ্গে একদল অস্ত্রধারী ডাকাতের গুলিবিনিময়ে ভোর ৪টায় আন্তঃজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করারও দাবি করেছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত