সাতক্ষীরায় পেঁয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪‘শ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির জানান, শুক্রবার সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামকস্থান থেকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন- ট্রাক ড্রাইভার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর পুত্র রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির জানান, ভোমরা থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধলবাড়িয়ায় তল্লাশি শুরু করে। এ সময় ট্রাকটি তল্লাশি করে সাড়ে ১৪শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ট্রাকে বিশেষ কায়দায় লুকায়িত ছিল। পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।
